মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বারহাট্টায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-০৬

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪৪৫ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বারহাট্টা-আটপাড়া সড়কের বৃ-কালিকা এলাকা থেকে মঙ্গলবার (২৭জুন) রাত তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার ছোট-কাইলাটি গ্রামের দুলু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩০), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বি (২৩)আব্দুল হেকিমের ছেলে মোঃ ফুল মিয়া (৪০)জাহির উল্লাহর ছেলে মোঃ সুমন মিয়া (৩৮)আমজাদ আলীর ছেলে আহাম্মদ আলী (৩৪) ও কুরপাড় মহল্লার মোঃ লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন (১৮)।

উদ্ধারকৃত অস্ত্রসমূহের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল,দেশীয় ধারালো অস্ত্র, কসটেপ, নাইলনের দড়ি,নেট,৬টি মোবাইলফোন সেট ও ডাকাতিকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে থানা এলাকার সর্বত্র পুলিশি টহল বাড়ানো হয়েছে। এই অবস্থায় গতকাল রাতে গোপনসূত্রে খবর আসে যে, বারহাট্টা-আটপাড়া সড়কের বৃ-কালিকা সেতুর উপর কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্ততি গ্রহণ করছে।

খবরের ভিত্তিতে থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং তাদের দেহ তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News