মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বারহাট্টায় কংশের ভাঙ্গণ রক্ষা বাঁধ শীর্ষক প্রকল্পের উদ্বোধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩১৬ পঠিত

নেত্রকোণা জেলার সদর উপজেলার বাঘরুয়া ও বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রাম কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষার শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকালে কংশ নদীর তীরে কর্ণপুরে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে প্রকল্পের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা -২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে এম ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোঃ ছায়েদুজ্জামান, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান,জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য: ৪৭ কোটি টাকা ব্যায়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ২ দশমিক ৮ কিলোমিটার বাধ নির্মাণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News