মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

পূর্বধলায় মাজহারুল ইসলাম সোহেলের নির্দেশনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৩৮ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবনেতা মাজহারুল ইসলাম সোহেলের নির্দেশনায় তার অনুসারীদের অংশগ্রহনে পূর্বধলা সদরের পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে নানা কর্মসুচী পালিত হয়। কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ও আনন্দর‌্যালী । বর্ণাঢ্য আনন্দ র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আব্দুল আজিজ, মানিক মিয়া, রোজা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আরশাদ শেখ, যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ রাজীব, নেত্রকোনা জেলা যুব শ্রমিকলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন খান, মোঃ রাসেল খান, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News