মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৯২৭ পঠিত

নেত্রকোনায় নানা আয়োজনে মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। কর্মসূচির মধ্যে রয়েছে, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা,সমাবেশ,কেক কাটা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও অসাধারণ সম্পাদক শামসুর রহমান (ভিপি) লিটন

পতাকা উত্তোলনের পর শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে সকাল থেকেই বিভিন্ন ইউনিট থেকে হাজর হাজার নেতাকর্মী মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে সমবেত হতে থাকে পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধাআশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান( ভিপি) লিটন।

জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামখান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারন সম্পাদক টিটু দত্ত রায়।

এ সময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এছারাও সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News