সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

গাজীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৭৫ পঠিত

কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র,বিট পুলিশিং বাড়ি বাড়ি -নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার সাড়ে ১১ টায় জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট ও কনভেনশন হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম বার)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা কাজী শফিকুল আলম (বিপিএম)।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ থানা আহবায়ক কমিউনিটি পুলিশিং ফোরাম মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ও প্রধান উপদেষ্টা কালীগঞ্জ থানা পুলিশিং ফোরাম উখিং মে, পৌর মেয়র ও কমিউনিটি পুলিশিং সদস্য এস এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফয়েজুর রহমান, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।

এ সময় অন্যনদের মাঝে বক্তব্য রাখেন-গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়া, চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, প্রনয় কুমার দাস, জুয়েনা আহমেদ, ইব্রাহিম খন্দকার, ছাত্র লীগ নেতা এম আই লিকন প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি হয়। এ সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পরার মতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News