সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ। 

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ 
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩১৩ পঠিত

মদন উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এগুলি বিতরণ করা হয়।

বুধবার (২১জুন) সকাল ১১ টাই উপজেলা কৃষি অফিস এই সার ও বীজ বিতরণের কার্যক্রম আয়োজন করে।

এ সময় উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮০০ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ মদন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ ফেরদৌস,উপজেলাার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী গন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News