মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত 

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪৩ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আব্দুল হান্নান(৩৮) কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত । মঙ্গলবার (২০জুন) বেলা ২টা ৩০ মিনিটে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর চৌকির বিজ্ঞ বিচারক মাসুম মিয়া এ আদেশ দেন ।

এর আগে সোমবার(১৯জুন) বেলা ৩টার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার আব্দুল হাকিমের ছেলে।

আর সাংবাদিক কলি হাসান দৈনিক আমাদের সময় দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ।

গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়ার টিচার্স লেন এলাকায় পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান বাঁচার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে।

হামলার সময় তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ১৬ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News