মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুরে ২০ দিনব্যাপি রথযাত্রা ও রথমেলা শুরু

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি : 
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩২৩ পঠিত

গাজীপুরের ঐতিজ্যবাহী ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত দেড় শতাধিক বছরের প্রাচীন শ্রী শ্রী মানিক্যমাধবের ২০ দিনব্যাপি রথযাত্রা ও রথমেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

শহরের রথখোলা অবস্থিতগাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমূলে আয়োজিত অনুষ্ঠানে রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন অসাম্পদায়িক চেতনা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সে পথ ধরেই অসাম্পদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যে অনন্য ভূমিকা পালন করছেন তাতে বিশে^র বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।

তিনি বলেন তবে দুঃখের বিষয় অতীতে স্বৈরাচারী সরকারের আমলে স্বাধীনতার মূল চেতনা বিনষ্ট করা হয়েছে। স্বাধীনতার মূল চারটি স্তম্ভ থেকে রাষ্টকে ভিন্ন পথে পরিচালনা করার অপচেষ্টা চালানো হয়েছে।

আর তার রেশ ধরেই মাঝে মাঝেই এক ধরনের অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত করার অপপ্রয়াস চালায় সাম্পদায়িকতাকে উস্কে দেয়। এই অপশক্তিকে বিলুপ্ত করতে আমাদের সবার সম্মিলিত প্রয়াস চালাতে হবে। অসাম্পদায়িক চেতনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপÑপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, যুগ্ন সদস্য সচিব জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. সুদীব চক্রবর্তী, যুগ্ন সদস্য সচিব মনীন্দ্র চন্দ্র মন্ডল, মানিক চন্দ্র দে প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News