শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

মোহনগঞ্জে রাস্তায় চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি সমবায় লিমিটেডের মালিক-শ্রমিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৩০ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশনের পাশে পাথরকাটা এলাকায় শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে মোনহগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে (১৯ জুন)

সোমবার দুপুর ১টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে পাথরকাটা এলাকায় উপজেলা ও জেলায় যাতায়াতকারী সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় মালিক সমিতি এক মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন শেষে সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় সমিতি লিমিটেড মোহনগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত সিএনজি চালানোর বিষয়ে একটি প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোহনগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত

মানববন্ধন প্রতিবাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর নবী,সহ সভাপতি মোফাজ্জল হোসেন,সহ সভাপতি মোঃ আদিল আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মোঃ সানা মিয়া, প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল আলম তানিক, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বাদশা মিয়া, সম্মানিত সদস্য মোঃ বাচ্চু মিয়া, সম্মানিত সদস্য মোঃ তকদির মিয়া। মোহনগঞ্জ উপজেলা সিএনজি মালিক সমবায় সমিতি লিমিটেডের রেজিঃ নং ০-৪৯।

মানববন্ধনে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতারা বক্তব্যে বলেন,আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও আইন মেনেই সিএনজি চালাচ্ছি আমরা। অন্যতায় রাস্তায় শ্রমিক ইউনিয়নের অবৈধভাবে চাঁদাবাজি বন্ধ না করে কোন ভাবেই সড়কে সিএনজি চলবো না আমরা। এসময় তারা শ্রমিক ইউনিয়নের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন,অবৈধভাবে রাস্তায় চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসময় তারা উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও স্হানীয় সংসদ সদস্য বরাবর স্বারক লিপি প্রদান করেন।

তারা আরও বলেন, আমরা দেশ ও দশের মঙ্গলের জন্য রাস্তায় গাড়ি চালাই, দেশে আইন তৈরী হয়েছে। আইনকে বাস্তবায়ন করা ও মেনে চলা আমাদের সবার দালিত্ব। মানববন্ধনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান,সাধারন সম্পাদক হাজী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর নবী, মোহনগঞ্জ সিএনজি মালিক সমবায় সমিতির সদস্য মোঃ বাচ্চু মিয়া, সম্মানিত সদস্য পরিতোষ সরকার প্রমূখ।

পরিশেষে, মানববন্ধনে প্রশাসন,মালিক ও শ্রমিকদের মধ্যে আইন মেনে সমস্যার সমাধানের পথ খুজে বের করার চেষ্টা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য,সড়কে নেত্রকোনার মোহনগঞ্জ বাস স্টেশন এলাকায় অবৈধভাবে চাঁদাবাজি,সিএনজি জব্দ ও চালকদের হয়রানির প্রতিবাদে সোমবার(১৯ জুন) মোহনগঞ্জ রেলস্টেশনের পাশে পাথরকাটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় সমিতি লিমিটেডের মালিক।

চালক ও শ্রমিক সংগঠন সড়ক অবরোধ করে এসময় প্রশাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সড়ক অবরোধ তুলে নেয় তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News