বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

খালিয়াজুরী নৌ-পুলিশের অভিযানে চোরাই ০৪ গরুসহ আটক ০১

খালিয়াজুরী প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭৭ পঠিত

ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে চারটি চোরাই গরু নেওয়ার পথে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে নেত্রকোণার খালিয়াজুরীর নৌ-পুলিশ

এসময় এ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত চোর নেত্রকোণা সদর উপজেলার রৌহা গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০)।

জানা যায় : রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ধনু নদে ট্রলারে করে নেওয়ার সময় টহলরত নৌ-পুলিশের সন্দেহ হলে পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বহনকারী ট্রলারের গতি বাড়িয়ে দেওয়া হয়। পরে ধাওয়া করে ওই নদীর নাওটানা নামক স্থান থেকে গরুসহ নৌকা ও চোর চক্রের এক সদস্যকে আটক করে নৌ-পুলিশ।

খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশে ইনচার্জ মো.আব্দুল সালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন : প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃত ব্যক্তি গরুগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের কাজী হোসেন মিয়ার ছেলে মো লিটন মিয়ার বলে জানিয়েছে।

গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা- এমন প্রশ্নে নৌ-পুলিশের ইনচার্জ বলেন : এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের সম্পন্ন শেষে আটক জুয়েল মিয়াকে জেলা আদালতে পাঠানো হবে। আলদালত থেকে গরুর মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে নিজ হেফাজতে আনতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News