বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বারহাট্টায় জুয়া খেলার আসর থেকে ৪ জুয়ারী গ্রেফতার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩১১ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় ৪ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) রাত দুইটার দিকে উপজেলার আসমা ইউনিয়নের গোড়ল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভাটীনোওয়াপাড়া গ্রামের আব্দুল রাশেদের ছেলে হারেছ মিয়া (৪৫), গোড়ল গ্রামের হাসমত খানের ছেলে সোহেল খান (৩২) ও আলী উছমানের ছেলে হাবিবুর রহমান খাঁ এবং বড়ি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মিজানুর রহমান। তাদের শুক্রবার (১৭জুন) ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় : উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণীর লোক তাসসহ বিভিন্ন খেলার আড়ালে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে থানার এসআই আবু ছায়েম মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তারা গোড়ল গ্রামের মোতালিবের বাড়ির একটি চালা ঘরে তাস দ্বারা টাকার বিনীময়ে জুয়া খেলছিলেন।

ওসি খোকন কুমার সাহা বলেন, গ্রেফতারের সময় ২ হাজার ৬৫০ নগদ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে ১৮৬৭ সালের জুয়া আইনের বিধানমতে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News