সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বারহাট্টায় ট্রেনে নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যূ

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৫৪ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশনের পশ্চিমপার্শ্বে অবস্থিত গ্যাংকোয়ার্টার মসজিদের কাছে এই ঘটনা ঘটে। হেনা ওই গ্যাংকোয়ার্টারের বাসিন্দা ওমর ফারুকের (৩২) স্ত্রী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের বারহাট্টা স্টেশনে নেমে আসা যাত্রীরা রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন। পড়ে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়িকে অবহিত করে। ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হেনার স্বামী ওমর ফারুক বলেন, প্রতিদিনের মতো গতরাতে আমরা একসাথে ঘুমিয়ে পড়ি।
রেললাইনের পাশেই আমাদের বাসা।

হইচই শুনে আম্মা বাসা থেকে বেরিয়ে গিয়ে রেল লাইনের ওপর হেনার মরদেহ দেখতে পান এবং ফিরে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। আমাদের চার বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News