বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নেত্রকোনায় ডোবা ও পুকুরের পানিতে ডুবে ০৩ শিশুর মৃত্যু 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৪৬ পঠিত

শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মোহনগঞ্জে দুই শিশু নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দায় বাড়ির পাশে থাকা ডোবা এবং পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মোহনগঞ্জে দুই শিশু ও কলমাকান্দায় এক শিশুর মৃত্যু হয়েছে।

কলমাকান্দায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে পুকুরের পানিতে ডুবে জিসান নামে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের মো. মোস্তাকিমের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়মনাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে জিহাদ (৪) নামে এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। আর একই দিনে মাঘান সিয়াধার ইউনিয়নের বড় বেথাম গ্রামের আলমগীরের আড়াই বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশের পুকুর ও ডোবায় পানি জমেছে। এই সময়টায় শিশুদের সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News