বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কলমাকান্দায় পুলিশের অভিযানে ৩ লক্ষ ২১ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৩৪ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত ১০৭ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩ লক্ষ ২১ হাজার টাকা।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান জানান : গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ শাহ্ আলম (৩৮) এর বসত ঘরে অভিযান চালিয়ে চৌকির নিচ হতে ৪টি বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উক্ত টিমটি কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল মিয়ার পিঠে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদ জব্দ এবং তাকে আটক করে। আটক বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মোঃ এখলাছ মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News