মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

ময়মনসিংহ মাসিক অপরাধ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩২১ পঠিত

১১ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মো: এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস), জনাব আবিদ সুলতানা, বিপিএম, ময়মনসিংহ রেঞ্জ, জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) মহোদয়সহ, পুলিশ সুপার (অপারেশনস্),রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস,জনাব নাছির উদ্দিন আহমেদ,পুলিশ সুপার, জামালপুর,জনাব মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম-সেবা, পুলিশ সুপার ময়মনসিংহ জেলা,জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম রেঞ্জ অফিস ও আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ।

অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল ২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা,আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে ‘শ্রেষ্ঠ জেলা,হিসেবে ময়মনসিংহ জেলা পুরস্কার লাভ করেন।

এ ছাড়াও পুলিশ সুপার,শেরপুর জেলা,জনাব মোঃ ফয়েজ আহমেদ,পুলিশ সুপার, নেত্রকোণা, জনাব, খন্দকার খালিদ বিন নূর কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,জনাব জান্নাত আফরোজ,কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, জনাব মোঃ রকিবুল আক্তার (পুলিশ সুপার) পিবিআই ময়মনসিংহ,
নেত্রকোণা মডেল থানা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হক ও ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ।

রেঞ্জে ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News