শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

মনিটরিং সেলে বসে দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণ করছে : ইসি

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৩৫ পঠিত

গেলো কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও দুই সিটির ভোট নির্বাচন ভবনে মনিটরিং সেলে বসে পর্যবেক্ষণ করছে ইসি, সোমবার (১২ জুন) সকাল ৮টায় একযোগে শুরু হয়েছে দেশের দুটি সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ।

কমিশনাররা আগারগাঁওয়ে কমিশন ভবনে স্থাপিত মনিটরিং সেলে বসে ভোটগ্রহণ দেখছেন সঙ্গে আছেন অন্যান্য কর্মকর্তারাও, অন্য ভোটের মতো দুই সিটিতেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম।

ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতে তৎপর নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ গাজীপুরের ভোটে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিল ইসি।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন কমিশন।

সম্প্রতি সিলেটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, কেউ ভোট দিতে না পারলে তিনি যেন সিসি টিভি ক্যামেরায় চিৎকার করে বলেন।

সে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটির মতো এই দুই সিটির ভোটও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে বলে আশা করছে কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News