শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৩৬ পঠিত

এজেন্টকে বের করে দেওয়ার খবর শুনে কেন্দ্র পরিদর্শনের যাওয়ার পর ক্ষতসানী দলের কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশনে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম।

সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাতপাখার প্রার্থী ফয়জুলের ওপর হামলা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া উপকমিটির সদস্য কেএম শরিয়তুল্লাহ।

তিনি জানান, দুপুরে ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে গেলে ৩০/৪০ জন নৌকার সমর্থক আমাদের প্রার্থীর ওপর অতর্কিত হামলা চালায়।

লাঠিসোটা ও পাথর ছুড়ে মারতে থাকেন নৌকার সমর্থকরা। হুজুর (ফয়জুল) ছাড়াও তার সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মী কমবেশি জখম হয়েছেন। হামলায় ফয়জুল করীমের নাক ও ঠোঁট ফেটে যায়। পরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি।

জানতে চাইলে বরিশাল পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান : ঘটনাটি শুনেছি। এর সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করব।

বিষয়টি সম্পর্কে জানতে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া মেইন রোডের একটি কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে ফয়জুল করীমসহ দলটির নেতাকর্মীদের ওপর আরেক দফা হামলার অভিযোগ ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News