রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

যখন ক্ষমতায় আওয়ামীলীগ তখনই সাধারণ মানুষের উন্নয়ন : এমপি অসীম কুমার উকিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৬৪ পঠিত

যখন সরকারি ক্ষমতায় আওয়ামীলীগ তখনই সাধারণ মানুষের উন্নয়ন” হচ্ছে বলে জানান এমপি অসীম কুমার উকিল।

রবিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলায় একটি রাস্তা ও তিনটি সেতু উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উপস্থিত তৃনমুলের সাধারণ মানুষের সাথে আলোচনা করতে গিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে গ্রাম হবে শহর। এরই আলোকে সারা বাংলাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলা ও বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান।

করোনা ও ইউক্রেন যুদ্ধের জন্য যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি এই কথা স্বীকার করে তিনি বলেন, বছর শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সরকারের যতটুকু উন্নয়ন হয়েছে তা নিয়েই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে উপস্থিত সকলের কাছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এমপি অসীম কুমার উকিল।

উন্নয়ন মূলক প্রকল্পগুলি হচ্ছেঃ

মোজাফরপুর ইউনিয়নে হারুলিয়া আছিয়া রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১০০০ মিটার গ্রামীন রাস্তা, যার চুক্তি মূল্য প্রায় ৬৪ লাখ।

মোজাফরপুর ইউনিয়নে আজিজুর রহমান মাষ্টারের বাড়ীর নিকট হতে গোয়াল খালের উপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, যার প্রাক্কলিত মূল্য প্রায় ৭১ লাখ।

মাসকা ইউনিয়নে পিজাহাতি আউজিয়া সড়কের ঈদগাহ মাঠ সংলগ্ন ইছামতি খালের উপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, যার প্রাক্কলিত মূল্য প্রায় সাড়ে ৭১ লাখ।

নওপাড়া ইউনিয়নে বহুলী জুড়াইল সন্তোষের বাড়ী নিকট খালের উপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, যার প্রাক্কলিত মূল্য প্রায় সাড়ে ৭৪ লাখ।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম,মো.শহিদুল হক ফকির বাচ্চু,শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা,মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া, মো.এনামুল কবীর খান, আব্দুস ছালাম বাঙ্গালী, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় সুধীজন প্রমূখ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News