শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে নেত্রকোনায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

পূর্বধলায় তিন শিশু নির্যাতনের অভিযোগে স্কুল পরিচালক গ্রেপ্তার

পূর্বধলা প্রতিনিধি : 
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৯১ পঠিত

নেত্রকোণার পূর্বধলায় স্কুল পরিচালকের বিরুদ্ধে তিন শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্তকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

রবিবার (১১ জুন) দুপুরে র‍্যাব-১৪ ময়মনসিংহের অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের ব্রেকিংনিউজকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় : পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজারে অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক মো. আবুল কালাম আজাদ (৪৫) তাঁর স্কুলের ২য়, ৩য় ও ৫ম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করছিলেন।

এরই মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (১০) পরিচালক কালামের সঙ্গে আত্মীয়তার সুবাদে তার বাসায় থাকত। রাতে বিভিন্ন সময় যৌন নির্যাতনের চেষ্টা করতেন পরিচালক কালাম। স্কুল চলাকালীন সকালে ও বিকালে স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে এবং তার কক্ষে যৌন নির্যাতন করতেন পরিচালক কালাম।

এতে করে ওই শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে। উল্লেখ্য, ভিকটিমের বাবা মারা যাওয়ায়, সে তার নানার বাসায় থেকে লেখাপড়া করতো।

এরই প্রেক্ষিতে ভিকটিমের নানা মো.আব্দুল বারেক (৫৪) বাদী হয়ে নেত্রকোণার জেলার পূর্বধলায় থানায় আসামি মো. আবুল কালাম আজাদ (৪৫)-এর বিরুদ্ধে একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করে। কালাম কর্তৃক আরও দুই স্কুল শিক্ষার্থীকে যৌন হেনস্থার শিকার হয়েছে বলেও জানা যায়।

এরই ধারাবাহিকতায়,আলোচিত এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক সোয়া ২টা নাগাদ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বোকাইনগর এলাকা থেকে উক্ত মামলার একমাত্র আসামি মো. আবুল কালাম আজাদ (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোণা জেলার পূর্বধলায় থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News