বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি : 
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৭১ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১জুন) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খান পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

বিশেষ বর্ধিত সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি অসীম কুমার উকিল বলেন, আমি সকল নেতৃবৃন্দের অভাব অভিযোগ শুনেছি। বর্ধিত সভার মাধ্যমেই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে কেন্দুয়া আটপাড়ায় নৌকা প্রতীকে বিজয়ী করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি জানান।

বর্ধিত সভায় মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল (সাবেক এমপি সংরক্ষিত), কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঁইয়া, দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News