শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনা জেলার ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১  নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি  নেত্রকোনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

পূর্বধলায় বৃদ্ধাকে নতুন ঘর উপহান দিলেন : মাজহারুল ইসলাম সোহেল

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৯৩ পঠিত

গোয়াল ঘরে থাকা বৃদ্ধা মগলের নেছা’র (৭৬) কে নতুন ঘর উপহান দিলেন ১৬১ নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল।

উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামে বৃদ্ধার বাড়িতে ঘরটি নির্মাণ করার হয়েছে। শনিবার (১০ জুন ) দুপুরে নতুন ঘরটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। বৃদ্ধা মগলের নেছা, ওই ছনধরা গ্রামের মৃত আফছর উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে : স্বামী মৃত্যুর পর অনুমান ৩০ বছর যাবৎ মগলের নেছা কষ্টে দিন পার করছিলেন। ছেলেদের অভাবে সংসারে আলাদা ঘর তৈরীর সামর্থ না থাকায় তিনি গোয়াল ঘরে বসবাস করতেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল এর নজরে আসে। পরে তিনি তাৎক্ষণিক বৃদ্ধাকে একটি ঘর উপহার দিলে শনিবার দুপুরে ঘরটি উদ্ভোধন করা হয়। পরে একটি টিউবওয়েল ও বাথরুম এবং চাল ক্রয় ও চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। গরমের কথা চিন্তা করে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম একটি খাচা ফ্যান উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন, ১৬১ নেত্রকোনা ৫ পূর্বধলা আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, রোজা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হাসান,সাবেক ছাত্রলীগ নেতা আরশাদ শেখ, যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ রাজীব, নেত্রকোনা জেলা যুব শ্রমিকলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সন্তান রাজীবুল ইসলাম প্রমুখ।

মাজহারুল ইসলাম সোহেল জানান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম নিখিল এর পরামর্শক্রমে এই অসহায় মহিলাটির জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দিতে পেরেছেন। তিনি আরো ২০ জনকে ঘর দেওয়ার প্রস্তুতি নিয়েছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News