রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সুনামগঞ্জে সাংবাদিকের ছেলে কিশাল গুরুতর আহত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৪০ পঠিত

সুনামগঞ্জ পৌর শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের হামলায় মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের ছেলে কিশাল শেখর দাস(২২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টায় জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দের নেতৃত্বে ছাত্রলীগের নামধারী কিছু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে মোহনাটেলিভিশনের সাংবাদিকের ছেলে কিশাল শেখর দাসকে বসা দেখে এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তাৎক্ষনিক খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশালকে প্রাণে রক্ষা করে। পরে কিশালের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

আহত কিশাল শেখর দাস জানান,তার বন্ধু দ্বীপ দাসের সাথে তাদের অপর এক বন্ধু লাবিবের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দিপংঙ্করের নেতৃত্বে,জামিল,লাবিব আদিব গংরা প্রিয়াঙ্গন মার্কেটে এসে দ্বীপ দাসকে দেখে উচ্চবাক্যে প্রয়োগ করতে থাকে। এ সময় কিশাল তাদেরকে বিশৃংখলা না করতে বারণ করেন। কিন্তু দিপংঙ্করের নিদের্শে জামিল লাবিব ও আদিবের নেতৃত্বে ১০/১২ জন নামধারী সন্ত্রাসীরা কিশালকে প্রথমে চেয়ার ছুড়ে মারার এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে গুরুতর আহত করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশালকে উদ্ধার করে। পরে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেসুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে নিভৃত করেছি।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News