মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

ভয়াবহ লোড শেডিংয়ের প্রতিবাদে নেত্রকোনায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৭৭ পঠিত

বিদ্যুৎ খাতে চরম লুটপাট ও ভয়াবহ লোড শেডিং-এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বৃহস্পতিবার(৮ জুন) নেত্রকোনায় অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খোকন, জেলা তাতীদলের আহবায়ক সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস মিয়া, জেলা জাসাসের আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, বর্তমান সরকার ও তার লোকজন বিদ্যুৎ উৎপাদনের নামে দেশে ব্যাপক লুটপাট চালানোর ফলে জ¦ালানীর অভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। ভয়াবহ লোড শেডিংয়ের কারণে দেশের জনগন দুর্বিসহ জীবন যাপন করছে। তারা জনদুর্ভোগ লাঘবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News