সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বারহাট্টায় নির্যাতনে আহত বৃদ্ধা – নারীর মৃত্যূর অভিযোগ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৬৫ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীদের নির্যাতনে জহুরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নারীর নিহতের অভিযোগ উঠেছে।

জহুরা খাতুন উপজেলার রামজীবনপুর গ্রামের আবুল কাসেম এর স্ত্রী। আজ বৃহস্পতিবার (৮জুন) বিকেলের দিকে মারা যান তিনি।

মৃত জহুরা খাতুনের ছেলে পারভেজের (৪৩) অভিযোগ, প্রায় দশদিন আগে আমার ছেলেকে প্রতিবেশী রোকনের ছেলে মারধোর করে। বিষয়টি দেখে আমার আম্মা ঘটনাস্থলে গিয়ে তার নাতিকে রক্ষা করে বাড়ি নিয়ে আসার সময় তিনি নিজেই রোকনের লোকজনের আক্রমণের শিকার হন। পরে তাকে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নির্যাতনের কারণে আমার আম্মা আজ মারা গেছেন।

চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান চৌধুরী বলেন, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই বাড়ির নারী-পুরুষ মারামারি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। এদিকে ওই মারামারির ঘটনায় আহত অন্যদের মধ্যে জহুরা খাতুনকে বারহাট্টা উপজেলা হাসপাতালে ভর্তি হয়। তিনি সুস্থতালাভের আগেই হাসপাতাল ত্যাগ করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, জহুরা খাতুনের মারা যাওয়ার বিষয়টি শোনা গেছে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News