বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

অসহনীয় গরমে কদর বেড়েছে হাতপাখার

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৬৮ পঠিত

সারা দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে নেত্রকোনার কেন্দুয়াতে হাটবাজার ও বিপণিবিতানে আসা মানুষদের কাছে কদর বেড়েছে হাত পাখার তাছাড়া লোডশেডিংয়ে সাধারণ মানুষের ভরসা হাতপাখায়।

সরেজমিনে : কেন্দুয়া শহরের সাজিউড়া মোড়ে ভ্রাম্যমাণ হাতপাখা বিক্রেতা বাদল মিয়া জানান, গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাতপাখার চাহিদা শুরু হয়। তবে গরম বেশি পড়ায় গত এক সপ্তাহ ধরে উপজেলার পৌর শহরে হাতপাখার কদর বেড়েছে। আকার ও মান ভেদে বাঁশের তৈরি এসব পাখা ৪০ টাকা থেকে থেকে ৫০ পিস বিক্রি হচ্ছে।

এসময় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দের সাথে কথা হলে তিনি জানান, গত এক সপ্তাহ থেকে অত্যাধিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। প্রায় সময় বিদ্যুৎের লোড শেডিং পড়তে সাধারণ মানুষদের। অত্যাধিক গরম থেকে রক্ষা পাওয়ার জন্যে ধনাঢ্য ব্যক্তিবর্গ সৌর বিদ্যুত কিংবা আইপিএস কিনছে পক্ষান্তরে তৃনমুলের সাধারণ মানুষ ব্যবহার করছে গ্রামীন হাত পাখা।

এদিকে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারিতে পাখার দামও বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বাঁশের হাতল দিয়ে তৈরি প্রতি পিস হাতপাখার দাম পড়তঃ ৯ থেকে ১০ টাকা। এখন সেই হাতপাখা পাইকারি প্রতি পিস ১৫ থেকে ১৬ টাকায় কিনতে হচ্ছে।

এসব ভ্রাম্যমাণ বিক্রেতারা আক্ষেপ করে জানান, প্লাস্টিকের বানানো পাখা ও বিভিন্ন বাহারি ডিজাইনের রেডিমেড পাখা তাদের ব্যবসায় ঢল ফেলেছে।

তারা আরও বলেন : এ বছর গরমের শুরুতেও হাতপাখার চাহিদা এত ছিল না। হঠাৎ করে গরম বেশি পড়ায় এবং শহরে পোশাক কিনতে আসা মানুষদের কাছে বেশি বিক্রি হচ্ছে এসব পাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News