শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মোহনগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের নিহত 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৯৭ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক মৌসুমী ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়। এর আগে সকালে মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যায় খোকন, খোকন চন্দ্র সরকার মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল। খোকন মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেয়। সকালে সে জাম পাড়তে গাছে উঠলে অসাবধানতা বশতঃ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিৎিসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে রাত ৮টার দিকে যোগাযোগ করলে তিনি গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News