বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩০৬ পঠিত

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে সোমবার সন্ধ্যার দিকে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার নামক ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সুরাইয়া পূর্বধলা উপজেলার চর বৌলী গ্রামের লাখ মিয়ার কন্যা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমুরা গ্রামের নুরুল ইসলাম ও হুসনে আরা সুইটী’র সংসারে ৫টি পুত্র সন্তান হলেও কোন কন্যা সন্তান না থাকায় ৮/৯ মাস পূর্বে সুইটী তার বোনের সন্তান সুরাইয়াকে তার কাছে নিয়ে এসে লালন পালন করে আসছিল।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন সুরাইয়াকে ঘরে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুরাইয়ার লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা’র সাথে যোগাযোগ করলে তিনি পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News