মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

দুর্গাপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাস ক্রিয়া ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে শ্রমিকের মৃত্যু 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৪৪ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় আরজ আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক আরজ আলী উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে : পৌর শহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়ি নির্মাণের কাজ করছেন তিনি। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। মঙ্গলবার দুপুরে ওই ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে ট্যাংকিতে নামেন নির্মান শ্রমিক আরজ আলী ও তার সহকর্মী।

এ সময় সেখানকার বিষাক্ত গ্যাস ক্রিয়া ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন তাকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সেপটিক সাটারিংয়ের কাঠ খুলতে আরজ আলী ট্যাংকের নিচে নামে। ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় কারণেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News