মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

প্রায় আড়াই মাস পর, চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৫৩ পঠিত

প্রায় আড়াই মাস পর চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকা থেকে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

গ্রেফতারকৃত দুই আসামি কে সোমবার ( ৫ জুন) নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন, মো:কামাল (২৪) এবং আলী হোসেন (২২) তারা দু’জনই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের গন্ধবপুর এলাকার মৃত আমান মিয়ার ছেলে।

সোমবার ( ৫ জুন) কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার( ৪ জুন) কেন্দুয়া থানার এস আই তাপস বনিকের নের্তৃত্বে একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা থানার এলাকায় অভিযান চালিয়ে আসামি আপন দুই ভাই মো: কামাল ও আলী হোসেনকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, গ্রেফতার মো: কামাল ও আলী হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর আইনের হাত থেকে বাঁচার জন্য তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, মামলার বরাতে জানা যায়, নোয়াদিয়া গ্রামের সোহেল মিয়ার বড় ভাই আনিস মিয়ার সঙ্গে একই গ্রামের আমান মিয়ার ছেলে আলী হোসেন ও কামাল মিয়ার আগেই পূর্বশত্রুতা ছিল। এরই মধ্যে বিগত (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় বাজারে মানিক মিয়ার দোকানে কেরাম খেলা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়ালে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন সোহেল মিয়া পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিগত (২১ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো: সোহেলের ভাই রুবেল মিয়া বাদী হয়ে

১নং আসামি মো: কামাল ৩নং আসামি আলী হোসেন সহ আটজনকে আসামি করে ২৪/০৩/২০২৩ ইং কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News