মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৩৫ পঠিত

“প্ল্যাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”এই প্রতিপাদ্য পাশাপাশি “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্ল্যাস্টিক দূষণ” এই শ্লোগানের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত বিশ্ব পরিবেশ দিবস।

রবিবার (৫ জুন) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

আলোচনা সভায় ইউএনও কাবেরী জালাল বলেন, দিন দিন আমরা যেভাবে সুন্দর পরিবেশ হারাচ্ছি সেই

পরিবেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ক্জ করতে হবে। তিনি আরো বলেন, সবুজ বাংলাদেশ বিনির্মানে সকলকে বাড়ির আঙ্গিনায়,রাস্তাঘাটে অর্থাৎ যে যেখানে পারেন সেখানেই একটি করে গাছের চারা লাগাবেন।

ক্রীড়া সংস্থার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কেন্দয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মোঃ নুরুল ইসলাম।তিনি বলেন, পরিবেশ

রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভুঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,ওসি মোঃ আলী হোসেন পিপি এম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সহকার্রী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান,বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা প্রমূখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News