সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আব্দুর রহমান ফাউন্ডেশনের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৩৭ পঠিত

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে বিকাল ৫ টায় সাকুয়াস্থ আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) ‘র কার্যালয়ের সম্মেলন কক্ষে এআরএফবির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান এর সভাপতিত্বে এবং নেত্রকোণা জার্নাল এর সম্পাদক ও পরিবেশ উন্নয়ন কর্মী
মুহাঃ জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মুস্তাসিম বিল্লাহ।

এসময় বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন (প্রভা) এর আহবায়ক এনটিভি স্টাফ রিপোর্টার ভজন দাস, চ্যানেল ২৪ এর নেত্রকোণা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, এমএসকেএস এর নির্বাহী পরিচালক কে.এম.এ জামী, জেলা চেম্বার অব কমার্স এর প্রতিনিধি ফারহানা সুলতানা, মাওলানা এমদাদুল হক, কবি খোরশেদ আলী তালুকদার, সমাজকর্মী সাব্বির আজাদ, এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, পরিচালক কাওসার খান রনি, সাংবাদিক ও কবি দেলোয়ার হোসেন মাসুদ, সাংবাদিক সমর দেবনাথ প্রমূখ।

বক্তাগণ পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পলিথিন প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণের প্রতি সকলকে আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News