মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

আটপাড়ায় লরির ধাক্কায় নিহত ১ আহত ১

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৪৪ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় লরি-মোটরসাইকলে সংঘর্ষের ঘটনায় মো. মোজাম্মেল (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন,এতে মোটরসাইকেলের অপর আরোহী রাজন (২২) গুরুতর আহত হয়েছেন,তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৪ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে,আহত রাজন একই গ্রামের বাসিন্দা।

নিহত মোজাম্মেলের ভাতিজা সেলিম মিয়া বলেন : বিকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছি মোজাম্মেল ও রাজন বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা মেরে সড়কের পাশে খেতে নিয়ে পড়ে যায়।

এতে দুটি গাড়িই খেতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যায়। আর স্থানীয়রা রাজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। অবস্থা খারাপ হওয়ায় পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয় তাকে। তবে রাজনের অবস্থা আশঙ্কাজনক। বাঁচার সম্ভাবনা কম।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ.রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News