শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কলমাকান্দায় কাপড় শুকানোর তারে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা নারী নিহত আহত ৩

রীনা হায়াৎ কলমাকান্দা :
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৫০ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদা আক্তার (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। মাসুদাকে বাঁচাতে গিয়ে তার শ্বশুর, শাশুড়ি ও ঝা-সহ আহত হয়েছেন অন্তত তিনজন।

আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শ্বশুর আব্দুর রহমানকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৪ জুন) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া গ্রামে এ ঘটনা ঘটে, নিহত মাসুদা আক্তার খাকগড়া গ্রামের মো. ফরিদ মিয়া’র স্ত্রী।

নিহতের স্বামী মো. ফরিদ মিয়া বলেন :
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে জিআই তারে কাপড় শুকাতে দিয়েছিল মাসুদা,কাপড় শুকানোর তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ঘরের লাইন থেকে কাপড় ধরতে গেলে মাসুদা বিদ্যুতায়িত হয়। ঘটনা দেখে বাবা-মা, ভাবী আমার স্ত্রীকে বাঁচাতে ছুটে যান। এতে তারা সবাই বিদ্যুতায়িত হয়ে পড়েন।

বাড়ির অন্যান্য লোকজন গিয়ে বিদ্যুৎ লাইনের মেইন সুইচ বন্ধ করে তাদের সবাইকে উদ্ধার করেন। পরে তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাসুদাকে মৃত ঘোষণা করেন।

আর আমার বাবা আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠান। অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। মাসুদা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন : নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News