শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২০১ পঠিত

শনিবার (০৩ জুন) সকালে শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাব হলরুমে দুদিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংগঠন সমষ্টির আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২০ জন সংবাদকর্মী এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী দিনে কর্মশালা সমন্বয়কারী সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান খান, প্রশিক্ষণ প্রদানকারী সংগঠন সমষ্ঠির পরিচালক চ্যানেল আই সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম ও রেজাউল হক।

দিনব্যাপী বিভিন্ন ভিডিও চিত্র ও তথ্য উপাত্ত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেছেন চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর ও সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বিভিন্ন দুর্ঘটনায় যেমন মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। ঠিক তেমনি পানিতে ডুবে মুত্যুও হার অনেক বেশি। কিন্তু এ বিষয়ে তেমন সচেতনতা নেই তারমধ্যে শিশু মৃত্যুও হার অনেক বেশি।

বিশেষ করে ৫ বছর কম বয়সী শিশুরা এই পানিতে ডুবার শিকার হয়। কাজেই এমন একটি গুরুত্বপূর্ন বিষয়ে সাংবাদিকরা বেশি করে প্রচার প্রচারণা করলে এটি রোধ করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News