শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ আহত ২

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫৮০ পঠিত

ফেনীর সদরে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে,এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরিগঞ্জ কাজির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপ চালক আবু সাঈদ (২৯)।

আহতরা হলেন- পিকআপে থাকা শিমুলের শ্বশুর দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপ চালকের সহকারী কুমিল্লার দেবিদ্বার এলাকার মো. সাগর (২২)।

জেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, বাসা পরিবর্তনের জন্য মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি ও পিকআপ চালক। আহত হয়েছেন আরও দুইজন।

তিনি আরও জানান, চট্টগ্রামের বড়পোল থেকে পিকআপে বাসার মালামাল নিয়ে কুমিল্লার দেবিদ্বার যাচ্ছিলেন শিমুল ও ইয়াসমিন দম্পতি।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন দুইজন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News