বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

নেত্রকোনায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খালিয়াজুরী প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪০১ পঠিত

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামে খাস জমি দখলে বাধা দেয়ায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার (৩১ মে) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জানা যায়, জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের নুরুল আমিন চৌধুরী ওরফে মঞ্জিল চৌধুরী ও আবুল বাশার চৌধুরী কর্তৃক সরকারি খাস জমি দখলে বাধা দেওয়ায় মেন্দীপুর গ্রামবাসীর বিরুদ্ধে বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মেন্দীপুর এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে পুলিশ সুপার বরাবর।

বুধবার (৩১ মে) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে মেন্দীপুর গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, গনি মিয়া, রিপন মিয়া, সরোয়ার জাহানসহ আরো অনেকে।

বক্তরা এসময় ওই গ্রামের জনৈক নুরুল আমিন চৌধুরী মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষকে হয়রানি করছে, এমন অভিযোগ করেন। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন মেন্দীপুর এলাকাবাসী

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News