মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ফোরলেনে উন্নতীকরণের দাবীতে মানববন্ধন

ছাতক প্রতিনিধিঃ 
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩০৮ পঠিত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ফোরলেনে উন্নতীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এর সার্বিক সহযোগিতায় গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ছাতক উপজেলা শাখার যৌথ উদ্যোগে শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ’স্থ “বীর মুক্তিযোদ্ধা চত্তর ৭১” মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুবনেতা মোঃ ছায়াদ মিয়ার পরিচালনায় মানববন্ধন চলাকালে সড়কটি ফোরলেনের দাবীতে বক্তব্য রাখেন, ব্যবসায়ী এমদাদুর রহমান চৌধুরী ছামি, সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জমসিদ আলী, সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, ব্যবসায়ী গোবিন্দ তারণ, জিল্লুর রহমান, কামাল আহমদ, জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ওয়াতির আলী, নিরাপদ সড়ক চাই ছাতক উপজেলা শাখার সদস্য, যুবনেতা কাওছার আহমদ, ফয়জুল ইসলাম ফজল, মাস্টার রেজ্জাদ আহমদ, গোবিন্দগঞ্জ ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ খালিক, জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য মিলন মিয়া,গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা রমজান আলী, রেজাউল করিম, পাপ্পু মিয়া,রাসেল আল আমিন ও ফুয়াদ আহমদ,উপজেলা শ্রমিকলীগ নেতা বিরাম আলী, হাসির আলী, সাহেব আলী।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট আবুল কালাম আজাদ, ব্যবসায়ী রায়হান আহমদ, এজে মনন, বাবলা মিয়া, হুমায়ূন আহমদ, শাহজাহান মিয়া, আখতার আহমদ, সেবুল আহমদ, বেলাল আহমদ, তুহিন মিয়া, আজফাল হোসেন, কামরান আহমদ, বিলাল মিয়া, আবু বকর প্রমুখ।

মানববন্ধনে চলাকালে প্রধানমন্ত্রী পরিকল্পনামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সড়ক ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আসন্ন ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটিকে নিরাপদ সড়কসহ ফোরলেনে উন্নতিকরণের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News