মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কলমাকান্দায় ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ফের দুদকে অভিযোগ 

রীনা হায়াৎ কলমাকান্দা :
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৩৬ পঠিত

নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নামে এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর এক অভিযোগের খবর পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, কলমাকান্দা খারনৈ ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আমজাদ হোসেন নামে কোন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়নি। তিনি প্রতারণামূলক ভারতের এক সেনাবাহিনীর লেন্স নায়ক মুক্তিযুদ্ধে নিহত হওয়া ব্যক্তির নাম ও তালিকার মাধ্যমে মন্ত্রনালয় কর্তৃক জাল জালিয়াতি কাগজপত্র সৃজন করিয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ভাতা উত্তোলন করিয়া আসিতেছেন।

যখন এই প্রতারণার বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধাদের দৃষ্টিতে আসে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন বরাবরে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয় কিন্তু আদৌ ভাতা উত্তোলন বন্ধ হয়নি বিধায় হতাশ হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা দূর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ বরাবর শরণাপন্ন হয়ে আরেকটি অভিযোগপত্র দায়ের করেন ২৫ শে মে উপজেলা প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম এর স্বাক্ষরিত।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, বিকাশ চন্দ্র বৌমিক, কোম্পানী কমান্ডার এমদাদুল হক তাং, ডেপুটি কমান্ডার আঃ জব্বার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস সহ আরো অনেকেই বলেন, আমরা হতাশ! রক্তে রঞ্জিত হয়ে স্বাধীনতা এনেছি কেউ প্রতারণা করার জন্য নয়, এত বড় প্রতারণা আমরা মেনে নিতে পারিনা, এতে আমাদের সম্মানহানী হয়, আমরা তার মুক্তিভাতা বন্ধসহ উপযুক্ত বিচার চাই।

এখানে উল্লেখ্য যে, এই প্রতারণার বিষয়টিকে কেন্দ্র করে কিছুদিন আগে বিভিন্ন জাতীয় দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত হয় ভূয়া মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News