মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কিডনিতে আঘাতপ্রাপ্ত ছাত্রলীগ নেতা গৌরব’র অবস্থার অবনতি

মোঃ খান সোহেল, স্টাফ রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩৯৫ পঠিত

২৫ মে নেত্রকোণার দক্ষিণ বিশিউড়া উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয় ছাত্রলীগ নেতা গৌরবসহ অন্তত ২০ জন নেতাকর্মী।

নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহম্মেদ খানের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে। গুরুতর জখম হওয়ায় রক্ত জমাটবদ্ধ হওয়ার কারণে কিডনিতে প্রভাব পড়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগারগাঁও জাতীয় কিডনি ফাউন্ডেশনে প্রেরণ করা হয়।

এদিকে গৌরবের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে তার পরিবার। ঘনিষ্ঠসূত্রে জানা গেছে কিডনিতে আঘাতটা গুরুতর হওয়ার ফলে তাকে ময়মনসিংহে রাখা হয়নি। ঢাকায় তাকে ডায়লাসিস করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ২৫ মে আ’লীগ সমর্থিত প্রার্থী আবদুর রহমান মাস্টারের পক্ষে নির্বাচনী কাজে অংশ নিতে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনের সঙ্গী হয়ে অত্র ইউনিয়নে যান তিনি।

এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তাদের উপর চড়াও হলে সেখানে হামলার শিকার হন এই ছাত্রনেতা। একই হামলায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসিম বিশ্বাস এবং আ’লীগ নেতা মাসুদ খান আহত হয়েছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News