সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল

কেন্দুয়ায় বিদ্যুৎ বিল আদায় হচ্ছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নামে 

আসাদুল করিম মামুন   কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৯১ পঠিত

কেন্দুয়ায় নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি’র বিলের টাকা আদায় করা হচ্ছে এখন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি’র নামে।

এ বিষয়টি ফেইসবুক বা সোসাল মিডিয়ায় গত কয়েক দিন যাবত ঘুরপাক খাচ্ছে। জনমনে সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রভাব। তারা ভাবছে তাদের বিলের কাগজ ঠিক আছে কিনা ! বিদ্যুৎ বিল সঠিকভাবে জমা হচ্ছে কিনা ! ইত্যাদি প্রশ্ন ভুক্তভোগীদের চোখে মুখে ভেসে বেড়াচ্ছে।

ভুক্তভোগী আফিশা খাতুন (৭৫) বলেন,আমরা নেত্রকোনার মানুষ, বিলের কাগজ নোয়াখালীর, নোয়াখালীর মানুষই বিল দিক!আমরা দেবো কেনো?

সোমবার (২৯মে) বিকেলে এবিষয়ে কেন্দুয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মুজিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ বিলের কাগজ সর্ট থাকায় পুরো নেত্রকোনায় প্রায় ৬ লাখ ‘নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি’র বিলের কাগজ নিয়ে আসা হয়েছে,আর কেন্দুয়ার জন্যে আনা হয়েছে ৫৫ হাজার বিদ্যুৎ বিলের কাগজ। দেশের বিভিন্ন জেলায় অনেক সময়ই এমনটা হয়ে থাকে। কিছু দিন আগে ময়মনসিংহেও এমন হয়েছে।

তিনি আরো জানান,প্রতিটি বিলের কাগজের মূল্য ২ টাকা। ফলে সরকারের কিছু টাকা সেইভ হচ্ছে। কেননা টেন্ডারের মাধ্যমে নতুন করে ছাপাতে হচ্ছে না।এছাড়া আগামী জুলাই মাস থেকে সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্যে একই রকম বিলের কাগজ ব্যবহার করা হবে।

আমারাও নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি’র বিদ্যুৎ বিলের কাগজ ব্যবহার করছি।ঐ বিলের কাগজে ‘নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি’র সীল দেয়া আছে। এতে সমস্যার কিছু নেই এবং বিল সঠিক ভাবেই জমা হচ্ছে বলে তিনি মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News