বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

খালিয়াজুরীতে অজ্ঞাত মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩১৪ পঠিত

নেত্রকোণার খারিয়াজুরী উপজেলায় এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ মে) সকালের দিকে উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশে একটি গাছের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, আনুমানিক সকাল ৬টার দিকে অজ্ঞাত মহিলার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের অনেকে বলছে ওই মহিলা মাঝে মধ্যে গাছে নিচে বসে থাকতো। আবার কেউ কেউ বলছে পাগল প্রকৃতির মহিলা ছিল। তবে ওই মহিলার পরিচয় সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু জানে না।

খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনস্থলে এসেছেন। মৃতের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উম্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News