সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলমাকান্দায় ১৬ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৮৬ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় স্বপ্না আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম,
গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্বপ্না আক্তার উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে ঘর থেকে বেরিয়ে যায় স্বপ্না। সন্ধ্যায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজে তার পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার দুপুরে কয়েকটি শিশু বাড়ির পাশের ঝোপে খেলতে যায়।

এ সময় ঝোপের একটি জারুলগাছের ডালে স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। তাদের চিৎকারে স্থানীয় ও স্বপ্নার পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বিকেলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News