শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শশুর ও পুত্রবধু আটক সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১ আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন প্রস্তুত আছি– লতিফ সিদ্দিকী মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

কলমাকান্দায় চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

রীনা হায়াৎ কলমাকান্দা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছে,নিহত ইয়াছিন মিয়া (১৭) উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

বুধবার (২৪ মে) ভোরের দিকে কলমাকান্দার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, জেলার পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ী থেকে ভোরে লরি করে বের হন। হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় ইয়াছিন মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News