বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোণায় দুর্নীতি বিরোধী বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৮৪ পঠিত

অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’- এই বিষয়কে প্রতিপাদ্য করে নেত্রকোণায় স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পক্ষে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিপক্ষে অবস্থান নেন। পক্ষ দলের দলনেতা আমিন সাইফিসহ মো. শামছুল আলম ও নওশাদ ইসলাম এবং বিপক্ষ দলের দলনেতা অর্নিমা সরকার সেজুতিসহ নুসরাত বিনতে ইলসাম ও ফাইজা জাবিন তর্ক-বিতর্কে অংশগ্রহণ করেন। বিতর্কে বিপক্ষ দল বিজয় লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা হন পক্ষ দলের দলনেতা আমিন সাইফি।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দুদলের অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আক্তার ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর গফুর। মডারেটর ছিলেন আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাজমুল কবির সরকার।

বিচারক ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, নেত্রকোণা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক গোলাম মোস্তফা, মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) ফেরদৌস আরা বেগম ও এন আকন্দ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক সাঈদা ইয়াসমীন।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ময়মনসিংহ দুদকের সহকারি পরিচালক ইসতেহাদ আহমেদ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News