বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পূর্বধলায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রুহুল সরকার, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪২৯ পঠিত

উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১ঘটিকায় সংগঠনটির আয়োজনে উপজেলা স্টেশন বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব গনি মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম তালুকদার, আকাঈদুল ইসলাম, মুকুল কায়সার আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল সরকার, খোরশেদ আলম, উজ্জ্বল মিয়া, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য রুবেল মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিএনপির যে নেতা হত্যার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলীয়ভাবে আমাদের আরও বেশি শক্তিশালী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

 

আওয়ামী লীগ সরকার যা উন্নয়ন করেছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। জামাত-শিবির-বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্ছার থাকতে হবে।

 

আলোচনা সভা শেষে আগত অতিথিরা সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎযাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News