মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৪২ পঠিত

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ, জামালগঞ্জ,ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, দিরাই, শাল্লা, দোয়ারা বাজার, ছাতক, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

জামালগঞ্জের সাচনা বাজারে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন স্থান প্রদক্ষীণ শেষে

আওয়ামীলীগের কার্যালয় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি রতন বলেন, রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপিনেতা আবু সাইদ চাঁদ কর্তৃক ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এসময় তারা হুমকি দাতা বিএনপি নেতা চাঁদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News