রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কলমাকান্দায় প্রধান শিক্ষকের বাসায় চূরির অভিযোগ

রীনা হায়াৎ কলমাকান্দা :
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩০০ পঠিত

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা পালের নিজ বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা শিববাড়ি রোডের শ্রিপ্রা পালের তালাবদ্ধ বাসায় তারই প্রতিবেশী মিজানুর রহমান ও তার স্ত্রী নিপার উপস্থিতিতে তারই গৃহকাজে লিপ্ত থাকা দুজন কাজের লোক ওয়াল টপকিয়ে বাসায় প্রবেশ করিতে দেখে তারই এক শুভাকাঙ্ক্ষী কনা আহমেদ মুঠো ফোনে বিষয়টি অবগত করিলে।

বিষয়টির সত্যতা যাচাই করতে আরেক পার্শ্ব প্রতিবেশী হিরনবালা দাসকে তিনি ফোন করেন। প্রতিবেশি হিরনবালা দাস ঘটনাস্থলে এসে দেখেন, মিজানুর রহমান ও তার স্ত্রী নিপা আক্তার চুপচাপ দাড়িয়ে আছে, আর তার গৃহনির্মাণ কামলা মিলটন আর্চায্য (৪০) ও অজ্ঞাত আরেক যুবক বাসার ভেতরে দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকেন তিনি, তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসতে দেখে আমগাছ বেয়ে চুরেরা পালিয়ে যায়।

প্রকাশ যে, বিগত ২৬ শে জুলাই,২২ইং তার বাসা থেকেই ১টি আইফোন,১টি লেপটপসহ বহুকিছু চুরি হয়েছিল, এ বিষয়ে থানায় মামলাও হয়েছিল কিন্তু পুলিশ কাউকেই সনাক্ত করতে পারেনি।

এবারো এ বিষয়ে শ্রিপ্রা পাল বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন চারজনকে আসামী করে।
তিনি জানান, আমি হিন্দু বিধায় আমার বাসায় বার বার চুরি হয়, আমার জায়গা জমি জোর দখল করে নিয়া যায়।

সথানীয় পুলিশ জানায়,বিষয়টি তদন্তধীন আছে,তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News