মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

উন্নয়নের রোল মডেল আওয়ামীলীগ সরকার:এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৪৭ পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া মোয়াজ্জেম হোসেন রতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় গজারিয়ায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গন্যামান্য ব্যক্তি খলিলুর রহমান, আজিম উদ্দিন এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বিদ্যালয়ের ভূমি দাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, আজিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমাদের সরকার, আওয়ামীলীগ সরকার, এই সরকারের আমালে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাস্তা ঘাট, সেতু সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। উন্নয়নের রোল মডেল আওয়ামীলীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা।

আজ এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সেই সাথে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না, তাই অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই সন্তান শিক্ষিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News