সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল রক্ষার্থে বিজিবি ও বিএসএফের ২৬ টি পতাকা বৈঠক অনুষ্ঠিত

দূর্গাপুর প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৩৬ পঠিত

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে, ২০২৩) বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের ৩টি ব্যাটালিয়ন এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) মোট ২৬টি স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে বিজিবি।

এছাড়াও গতকাল বুধবার সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে সচেতনতামূলক সভারও আয়োজন করে তারা।বিজিবি সূত্রে জানা যায়, বৈঠকে ভারত থেকে আসা বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত হওয়া, হাতি কর্তৃক ফসলি জমির পাকা ধান নষ্ট করা জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন সংক্রান্ত আলোচনা করা হয়। পরে এ ব্যাপারে বিএসএফ কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমূহ নিরসনকল্পে উভয়পক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News