মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটপাড়ায় তালা ভেঙ্গে ফার্মেসিতে ঔষধ চুরির ঘটনায় থানায় অভিযোগ

আটপাড়া প্রতিনিধিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৭৮ পঠিত

নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীপুর চারগাতিয়া সোনাজুর বাজারে ঔষধের ফার্মেসির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার দিবাগত রাতে সোনাজুর বাজারে সুমন কর্মকার ( ৪০) এর ফার্মেসির ঔষধের দোকানে টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির এ ঘটনাটি ঘটেছে ।

এ ঘটনায় দোকানের মালিক সুমন কর্মকার আটপাড়া থানায় অজ্ঞাত নামা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সুমন কর্মকার জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে আনুমানিক রাত ১০টার দিকে বাড়িতে চলে যাই ।

পরের দিন সকালে ফার্মেসির দোকানে এসে দেখি পাশের কাঠের দোকানের ভিতর দিয়ে ঢুকে আমার টিনের বেড়া কেটে ৯০ হাজার টাকার ঔষধ মালামাল চুরি করে নিয়ে যায়, কেবা কারা । তাই অজ্ঞাত একটি অভিযোগ দায়ের করেছি আটপাড়া থানায়।

এ বিষয়ে দুওজ ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস উদ্দিন মিয়া জানান, দুঃখজনক বিষয়টি টিনের বেড়া কেটে ঔষুধ ও চুরি হয় এখন, যা পূর্বে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি এলাকায়।

মাদকাসক্ত নেশাখোরেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। নেশার টাকা যখন না থাকে তখন তারা চুরি করতে দ্বিধাবোধ করে না, আমাদের এলাকায় অহরহ চুরি হচ্ছে, এ ধরনের চুরির ঘটনা থেকে রক্ষার জন্য আটপাড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয় আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন: অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News